খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

ভাষাসৈনিক দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামের অগ্রসেনা ছিলেন দাদু ভাই : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ২২ অক্টোবর ২০২৬


গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামের অগ্রসেনা ছিলেন ভাষা সৈনিক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এম. নূরুল ইসলাম দাদু ভাই। দৃঢ়তা, অটুট মনোবল, সাহস, ধৈর্য্য এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতার একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার আন্দোলন ও বাংলাদেশের মুক্তির সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। ভাষা আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টিতে ৬৪ বছর আগে যারা খুলনায় মিছিল সমাবেশ-এর আয়োজন করতেন তাদের একজন এম নুরুল ইসলাম। মৃত্যুর আগ পর্যন্ত খুলনার রাজপথে উপস্থিতি ছিল সার্বক্ষনিক। 
গতকাল বুধবার বাদ জোহর পিটিআই জামে মসজিদে বিএনপি’র উদ্যোগে মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি, বর্ষিয়ান রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদুভাই-এর ৬ষ্ঠ মৃত্যুবাষির্কী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, নগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময়  তিনি আরও বলেন, ২০০১ সালে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দাদু ভাই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের নেতাকর্মিদের মাঝে তার অবদান অনুকরণীয় হয়ে থাকবে সব সময়। এর আগে দুপুর সাড়ে ১২টায় নগরীর টুটুপাড়া সরকারি কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। দোয়ার পরে মরহুম নুরুল ইসলাম দাদুভাই-এর পরিবারবর্গের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ।    
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সিটি মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, সাজ্জাদ হোসেন তোতন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, কাজী মাহবুবুল হক,  মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, মেশকাত আলী, আব্দুল জব্বার, আসলাম হোসেন, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, মোল্লা মুজিবার রহমান, সৈয়দ গাজী, জাকারিয়া লিটন, জাবেদ এলাহী, খান মঈনুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম বিপ্লব, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন, শামীম খান, আলমগীর ব্যাপারী, আলম হাওলাদার, নুরুল ইসলাম লিটন, শামসুল আলম বাদল, ডাঃ ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন, সুলতান মাহমুদ সুমন, শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল আলম বাপ্পী, সেলিম বড় মিয়া, হাবিবুর রহমান, তরিকুল আলম, কামরুল আলম খোকন, খসরুজ্জামান, মাওলানা আব্দুল গফ্ফার, পারভেজ মোড়ল, খালেক গাজী, মামুনুর রহমান, মীর মোঃ বাবু, এ আর রহমান, শফিউদ্দিন আহমেদ, ইমরান হোসেন, ইয়াকুব আলী, সোহেল আহমেদ, মাহফুজুর রহমান, কবির বিশ্বাস, মহিউদ্দিন নঈম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ