খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

মোংলায় নৌঘাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা প্রতিনিধি |
০১:৫২ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


সাগর মোহনা মোংলা বন্দরের হিরোনপয়েন্ট ও নলীয়ান পরিদর্শন শেষে মোংলা নৌবাহিনী দ্বিগরাজ নেভালে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর পোনে ১টার দিকে নৌপথে তিনি নেভালে পৌছান। দুপুর পোনে ৩টার দিকে বন্দর জেটি ও ইকোনমিক জোন পরিদর্শন করবেন।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির সার্বিক পর্যালোচনার লক্ষ্যে এক সরকারি সফরে মোংলা বন্দরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে সফরের সূচনা করে তিনি। আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেন। পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে তিনি খুলনার দাকোপে পৌঁছান। সেখান থেকে বিশেষ নৌযানে করে তিনি মোংলার নৌঘাঁটি বানৌজা মোংলায় আগমন করেন।

বানৌজা মোংলার ওয়ার্ডরুমে মধ্যাহ্ন বিরতি এবং স্থানীয় ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শনে বের হবেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের চলমান আধুনিকায়ন প্রকল্প, নতুন কন্টেইনার টার্মিনাল, আধুনিক কার্গো হ্যান্ডলিং সুবিধা এবং পশুর চ্যানেলের ড্রেজিং কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (ইঊতঅ)-এর প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখবেন।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর উপকূলীয় অঞ্চলে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে মোংলা বন্দর ও আশপাশের এলাকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় শিল্পোদ্যোক্তাদের আশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি পশুর চ্যানেলের নিয়মিত ড্রেজিং, আধুনিক যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আরও ত্বরান্বিত হবে। দিনব্যাপী এই সফর শেষে আজ বিকেলে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে করে ঢাকা ফেরত যাওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ