খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বরণে মোংলা বন্দরে নেতাকর্মীদের ঢল, উপকূলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আহবান

মোংলা প্রতিনিধি |
০৩:৩৬ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও বরণ করে নিতে সকাল থেকেই মোংলা বন্দরের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন তারা।

উপকূলীয় অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বরণ কর্মসূচির পাশাপাশি উপকূলীয় এলাকার উন্নয়ন, সংকট এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরেন স্থানীয় নেতারা।

নেতাকর্মীরা জানান, বন্দর নগরী মোংলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দীর্ঘদিন ধরে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে এলাকার স্থায়ী বাস্তবায়নের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন, মোংলা বন্দরের চ্যানেল সংলগ্ন পলি অপসারণ, ৬ লেন সড়ক তৈরী এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ জরুরি।

মোংলা-রামপালের সন্তান ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরসহ উপকূলের মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা আন্তরিক। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলের বিদ্যমান সমস্যাগুলো আমরা তাঁর দৃষ্টিগোচর করতে চাই, যেন সুন্দরবন উপকূলসহ মোংলা বন্দর আরও আধুনিক ও স্বাবলম্বী বন্দরে পরিণত হতে পারে।

বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। 

প্রিন্ট

আরও সংবাদ