খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দর জেটিতে প্রবেশ করে সামগ্রিক স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোংলা প্রতিনিধি |
০৪:০৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


নৌঘাটি থেকে বের হয়ে সড়ক পথে মোংলা বন্দর জেটিতে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ৩টায় তিনি বন্দরের মেইন গেট থেকে জেটির অভ্যন্তরে প্রবেশ করেন। সকাল ১০টায় উপক‚লীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নৌপথে বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন।

সফরস‚চি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোংলা বন্দর জেটিতে উপস্থিত হয়ে বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মোংলা বন্দরের বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কন্টেইনার ইয়ার্ডসহ বন্দরের বিভিন্ন আধুনিক ও গুরুত্বপ‚র্ণ অবকাঠামোগত স্থাপনা সরাসরি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারেক রহমান বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষমতা বাড়ানো, দ্রæত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খুলনা ও সুন্দরবনের উপক‚লীয় এলাকা হেলিকপ্টার ও জলযানে ঘুরে দেখার পর তিনি মোংলায় পৌঁছান। বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বেজা (BEZA)-র প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ