খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ আটক ১

ফকিরহাট প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


বাগেরহাটের ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ হাসিব শেখ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ফকিরহাট বাজারসংলগ্ন নদীর পাড় ও কালীমন্দিরের পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসিব শেখ উপজেলার আট্টাকী গ্রামের শহিদ শেখের পুত্র।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন,মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানিয়েছে পুলিশ।
 

প্রিন্ট

আরও সংবাদ