খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

লংমার্চে ফুলতলায় পথসভা বাস্তবায়নে প্রস্তুতি সভা

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চে খুলনা জেলা জামায়াত আয়োজিত ফুলতলার পথসভা বাস্তবায়নে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় ফুলতলা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা লংমার্চ বাস্তবায়ন কমিটির আহবায়ক মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টীম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, মোঃ কামাল হোসেন এমপি,  ঢাকা মহানগরী দক্ষিণ সহঃ সেক্রেটারী ডাঃ ফখরুদ্দিন মানিক।  সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন,  জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, মোঃ আশরাফুল আলম,  উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি  মমিনুর রহমান, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, নায়েবে আমীর মাওলানা ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খান, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারী গাজী মোর্শেদ মামুন,  ডুমুরিয়া উপজেলা সেক্রেটারী আব্দুর রশিদ বিশ্বাস, অভয়নগর উপজেলা কর্মপরিষদ সদস্য আফজাল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ