খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

অগ্নিকান্ডে সর্বশান্ত ডুমুরিয়ার বিষ্ণুপদর পাশে সমাজসেবক মোস্তাফিজুর

নিজস্ব প্রতিবেদক |
১১:৫২ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


খুলনার ডুমুরিয়া উপজেলারর সাহস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহস মধ্যপাড়ার  বাসিন্দা বিষ্ণুপদ  দেবনাথের বাড়িতে গত বুধবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুরো বাড়ি, রান্নাঘর, আসবাবপত্র, জামাকাপড়, টাকা-পয়সা এবং ছেলেদের লেখাপড়ার বই-খাতাসহ সবকিছু পুড়ে ভস্ম হয়ে গেছে। 
এ অবস্থায় গতকাল সকালে বিষ্ণুপদ দেবনাথের বাড়িতে যান ৯ নম্বর সাহস ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও যুবনেতা মোস্তাফিজুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
 

প্রিন্ট

আরও সংবাদ