খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

মহানগর ও জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করার জন্য খুলনা মহানগর ও জেলার প্রতিটি স্তরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহŸান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, রাজপথকে জনতার সমুদ্রে রূপান্তর করতে হবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে শৃঙ্খলার সাথে এই কর্মসূচি সফল করে জনগণ তাদের অধিকার আদায়ে আজ পুরোপুরি প্রস্তুত। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগর ও জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি ও মাস্টার শফিকুল আলম, সিলেট মহানগর আমীর মু. ফখরুল ইসলাম, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ ফখরুদ্দিন মানিক, খুলনা মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, অধ্যাপক আবু রুবাবা, মহানগর যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন  প্রমুখ। এসময় প্রধান অতিথি মোবারক হোসাইন মঞ্চ, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, পরিবহন, আপ্যায়ন, মেহমান বিভাগ, প্রচার বিভাগ, আইটি বিভাগসহ বিভিন্ন বিভাগের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এর আগে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরীর পথসভাস্থল বাবরি চত্বর (শিববাড়ি) পরিদর্শন করেন। এ সময় তিনি লংমার্চের গাড়ি বহর কোন রুটে থাকবে তা ঘুরে দেখেন।

প্রিন্ট

আরও সংবাদ