খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশিত হতে পারে ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ফলাফল দেখবেন যেভাবে : শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না গিয়ে অনলাইনে এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন:
অনলাইন রেজাল্ট পোর্টাল : শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর Result কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)।
রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।
প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ : শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
মোবাইলে ক্ষুদেবার্তা : যেকোনো মোবাইল অপারেটর থেকে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে: HSC Board Name (First 3 Letters) Roll 2026 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। (উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন)।

প্রিন্ট

আরও সংবাদ