খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবে না: প্রতিমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। দলের সুনাম অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সরকারের অঙ্গীকার। নির্বাচনে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো নির্দিষ্ট এলাকা নয়, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশের সংকট ও সম্ভাবনার বিভিন্ন সময়ে জিয়া পরিবার গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ