খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

তিন শিক্ষাবিদের সাথে খুলনা কবি সাহিত্যিক ফোরামের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


খুলনার তিন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যবোদ্ধার সঙ্গে মতবিনিময় করেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় কবি-সাহিত্যিকরা। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়া, স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা এবং সমাজের প্রতি লেখকদের দায়বদ্ধতাসহ সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় খুলনার আহসান আহমেদ রোডস্থ খুলনা কবি-সাহিত্যিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান এবং শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার।
সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, একটি সংগঠন গড়ে তোলা সহজ, কিন্তু সেটিকে টিকিয়ে রাখা এবং ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। তিনি সমসাময়িক সাহিত্যের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক মোঃ আব্দুল মান্নান বলেন, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে সংগঠনটির জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা প্রয়োজন। তিনি খুলনার কবি-সাহিত্যিকদের একতাবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করে আশাবাদ ব্যক্ত করে বলেন, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম এব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে।
শিক্ষাবিদ, প্রবন্ধকার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, কবি-সাহিত্যিক ও লেখকদের সমাজের প্রতি বিশেষ দায়বদ্ধতা রয়েছে। তাঁদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখা উচিত। তিনি সত্য ও সঠিক চর্চার মাধ্যমে একজন কবি- কে মহান স্বত্বাধিকারী কবি হয়ে উঠাও আহŸান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাহিত্য মজলিসের প্রতিষ্ঠাতা ও সংগঠক মোঃ রুহুল আমিন সিদ্দিকি, কথাসাহিত্য ফিরোজ আহমেদ, বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, লেখিকা সংঘের সভাপতি কবি ও গল্পকার নাসিমা সুলতানা নিলু, নারীনেত্রী ও সংগঠক কবি শামীমা সুলতানা শীলু, কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম ও সাধারণ সম্পাদক এড. মোঃ জিনারুল ইসলাম।
খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদেরর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সভাপতি ও সংগঠক সাইফুল ইসলাম মলি­ক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোড়ল, কবি এজি রানা, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, কবি ও সংগঠক এস এম শের আলী শেরবাগ, কবি ও সাহিত্য সমালোচক কামরুল হাসান মৃধা, লেখক সাদীকুর রহমান এবং কবি আব্দুল আউয়াল সাগরসহ অন্যরা।
মতবিনিময় সভা শেষে কবি, সাহিত্যিক, সংগঠক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আলোচনা ও সাহিত্য আড্ডা এক সমৃদ্ধ মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিতভাবে সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ