খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

নড়াইলে মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী, মহাতামিম পলাতক

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০২:০৯ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


কালিয়া কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় কালিয়া থানায় অভিযোগ  দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করার পর কালিয়া মহিলা মাদ্রাসার মহাতামীম শরিফ শহীদুল্লাহ (৪৫) পালিয়েছে। ভুক্তভোগী শিশুর নানা কালিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 
অভিযুক্ত মহাতামীম শরিফ শহীদুল্লাহ কালিয়া উপজেলা বাঁকা গ্রামের তবিবর শরীফের পুত্র। কয়েক বছর আগে ওই মাদ্রাসায় একই রকম সমস্যা ঘটেছিল। কালিয়া থানার অভিযোগে বলা হয় ২০ অক্টোবর দুপুর সাড়ে বারোটা ওই ছাত্রীকে মহিলা মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ডেকে নিয়ে আসে মহাতামিন শরিফ শহীদুল্লাহ। তবে এ ব্যাপারে আরো দু’জন ইমাম সম্পৃক্ত আছে বলে জানা যায়। 
ছাত্রীর সাথে তার বান্ধবী ছিল, বান্ধবীকে পান কিনতে পাঠিয়ে দিয়ে ছাত্রীর সাথে বিভিন্ন রকমের অপকর্ম করে বলে অভিযোগে প্রকাশ। ২১ অক্টোবর ছাত্রীর মাতা এবং নানাকে ছাত্রী ঘটনা অবহিত করলে তার নানা থানায় এসে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কালিয়ায় বিভিন্ন স্থানে  দফায় দফায় ঘরোয়া বৈঠক হয়েছে।
কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী জানান ঘটনার ব্যাপারে ছাত্রীর নানা অভিযোগ করেছে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কালিয়া কওমি মাদ্রাসার মহাতামিম ও কালিয়া মহিলা মাদ্রাসার মহাতামিম শরীফ শহীদুল্লাহ এ ব্যাপারে  মুঠোফোনে জানান, “আমার বিরুদ্ধে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। তবে অভিযোগকারী আমাদের সাথে বসতে সম্মতি প্রকাশ করেছেন।” 

প্রিন্ট

আরও সংবাদ