খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

এআই ও আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


সংবাদ সম্পাদনায় নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর হোটেল নগর কনফারেন্স রুমে ‘Advanced Digital Journalism: Editorial Leadership, AI & Newsroom Strategy’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ইয়োর প্রোমো বিডির সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল মিডিয়া ও এআই ট্রেইনার অমৃত মলঙ্গী। এতে ২২ জন তরুণ সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষক অমৃত মলঙ্গী অংশগ্রহণকারীদের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন। এআইয়ের ব্যবহার যেন সংবাদ যাচাই, সম্পাদনাগত বিচারবোধ ও সাংবাদিকতার মৌলিক নীতিকে ব্যাহত না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক ও দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এ সময় প্রশিক্ষক অমৃত মলঙ্গী, ইয়োর প্রোমো বিডির সিইও মোঃ হাসানুর রহমান তানজির এবং এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রিন্ট

আরও সংবাদ