খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

তালায় ঐতিহাসিক উপজেলা দিবস পালন, আলোচনা সভা ও দোয়া

তালা প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২৩ অক্টোবর ২০২৬


তালায় ‘২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা তাওহীদুর রহমান। 
তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য গাজী আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক বি এম বাবলুর রহমান, জাতীয় সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী, তালা সদরের ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান শেখ, খলিলনগর জাতীয় পার্টির নেতা মোঃ আইয়ুব আলী মোড়ল, যুবসংহতি নেতা নেয়ামত আলী মোড়ল ও বাহারুল ইসলাম মোড়ল এবং উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চুসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে স্থানীয় পর্যায়ে উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ¦ হযরত মাওলানা তাওহীদুর রহমান হয়। দোয়া অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ