খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

কয়রায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ২৩ অক্টোবর ২০২৬


কয়রায় জমি নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ১নং কয়রা গ্রামের বাবর আলী গাজীর পুত্র আজিজুল হক। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২২ অক্টোবর আমার প্রতিপক্ষ একই গ্রামের নজরুল ইসলাম মন্টু জায়গা দখলের অভিযোগ তুলে ধরে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো যে, আমি কয়রা মৌজায় ১নং কয়রা গ্রামে ১৯ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। গত ২১ অক্টোবর ঐ জায়গার ঘেরাবেড়া নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে ঘেরাবেড়া দিয়েছে। আমার ভোগদখলীয় জায়গায় আমি কাজ করেছি। ঐ বিষয়টি নিয়ে প্রতিপক্ষরা ফায়দা লোটার চেষ্টা করছে। ইতিপূর্বে নজরুল ইসলাম মন্টু আমার নিকট জায়গার ঝামেলা আছে বলে টাকার দাবি করে। আমি তার আবদার মিটাতে না পারায় সে অনেক দিন ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই রেশ ধরে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। জায়গা দখলের কোন ঘটনাই ঘটেনি। ঘটনার তদন্ত করলে সকল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 

প্রিন্ট

আরও সংবাদ