খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ আবুল কাশেম পাঠানের শাহাদাৎবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখার উদ্যোগে কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত এজিএস শহীদ আবুল কাশেম পাঠানের শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী দোয়া, শহীদের কবর জিয়ারতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ আবুল কাশেম পাঠানের শাহাদাৎবার্ষিকী পালন করা হয়। নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর ছাত্রশিবির সেক্রেটারি ইসরাফিল হোসেন, বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম,  এস এম বেল্লাল হোসেন, হযরত আলী, বিএল কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরী ও সেক্রেটারি আবুল কাসেম, খালিশপুর থানা (পূর্ব) সভাপতি মহিউদ্দিন হোসেন, তহিদুজ্জামান রনি, আমিনুর ইসলাম, আবু মোস্তফা কামাল, শেখ আবুল হাসান, এস কে রায়হান, আসাদুল্লাহ আল গালিব প্রমুখ। 
কবর জিয়ারত শেষে শহীদ আবুল কাশেম পাঠানসহ ইসলামী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি ইসরাফিল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ