খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

২২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের সুস্থতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


নগরীর ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুব কায়সার গত রোববার ঢাকার ইউনাইটেড হাসপাতালে বাইপাস সার্জারি (হার্টের অপারেশন) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। 
এদিকে তার সুস্থতা কামনা ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে গতকাল শুক্রবার বাদ আছর সরকারি আযমখান কমার্স কলেজ জামে মসজিদে দোয়ার আয়োজন করেন ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, ইসহাক তালুকদার, জাহিদ কামাল টিটু, খান মাইনুল হাসান মিঠু, শামসুল আলম বাদল, মোহাম্মদ নাসিম, তারিকুল আলম, এবিএম খাইরুল আলম, মোহাম্মদ রুস্তম, দেলোয়ার তালুকদার, আছাদ সানা, আসাদুল ইসলাম বিপ্লব, আমজাদ হোসেন রাজু, মোহাম্মদ রফিক, খোকন সহ এলাকার মুসল্লিয়ানে কেরাম। দোয়ায় মাহবুব কায়সারের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করা হয় এবং তিনি যেন পূর্বের ন্যায় ওয়ার্ডবাসীর কল্যাণে পাশে থেকে কাজ করতে পারেন সেই কামনা করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ