খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
১২:০৬ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


নড়াইলে কালিয়া ফেসবুকে পেজ ও অন লাইন অ্যাপের মাধ্যমে বিভিন্ন পন্যের ভুয়া বিজ্ঞাপন এবং অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারনার অভিযোগে একজন কে গ্রেফতার করেছে পুলিশ।এর স্বীকারোক্তি অনুযায়ী আরও অনেক লোকের নাম জানিয়েছে পুলিশের কাছে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে একটি স্মাটফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে। 
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলা পেরুলী ইউনিয়নে খড়রিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে কায়সার বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। সে ঐ এলাকার খড়রিয়া বিশ্বাস বাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় তার জব্দকৃত স্মাট ফোন থেকে ফেসবুকে আকর্ষণীয় কমদামে পন্য সরবরাহ প্রতিশ্র“তি পূর্বক গ্রাহকদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী জানান গ্রেফতারকৃত নাঈম বিশ্বাস কে প্রচলিত ধারা অনুযায়ী জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ