খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনীর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী ২০২৬ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল শুক্রবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলা উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, গাছের পরিচর্যায় সময় দেয়া, গাছকে লালন-পালন করা এবং উপহার হিসেবে অন্যকে গাছ দেয়ার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দ থেকেই শহরের ব্যস্ত জীবনের মধ্যেও অনেকেই ছাদ কৃষি ছাদ কৃষি শুরু করেছেন। 
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই উলে­খ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনও নগরীতে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করেছে। পাশাপাশি এক লক্ষ বৃক্ষের বন তৈরির জন্য বিকাশের সাথে চুক্তি স্বাররিত হয়েছে। তিনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে বক্ষরোপণের উদ্দেশ্যে জায়গা রাখা এবং ফ্ল্যাট বাড়ির ছাদে বক্ষরোপণের জন্য সকলের প্রতি আহŸান জানান। 
হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন-যদি করি বক্ষরোপণ প্রতিপাদ্য নিয়ে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ ২য় বারের মত এ কর্মসূচির আয়োজন করে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রশাসক ছাদ বাগানীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন জাতের গাছের স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন 
সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ আমিরুল খসরু-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও ছাদ বাগানীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ