খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

খুলনা জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৩ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বিভিন্ন সাব কমিটিতে খুলনা জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা বিভিন্ন পদে মনোনীত হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ (খান টাওয়ার) অস্থায়ী কার্যালয়ে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খুলনা জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
সমিতির সভাপতি এস এম মনিরুল ইসলাম নিলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস শারমিন আক্তার, সানফ্লাওয়ার স্কুল খুলনার প্রতিষ্ঠাতা মিসেস রেহানা আক্তার, খুলনা জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য মিসেস সেলিনা খান নিপা ও উপদেষ্টা মিসেস হেলেনা খান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি সিনিয়র স্পোর্টস সাব কমিটি বাংলাদেশ ভলিবল ফেডারেশন সালাউদ্দিন খান বাবু, সদস্য রেফারিজ কমিটি রাজিবুল হাসান লিটু, ফেডারেশন সদস্য জাহানারা মুক্তা, সাবেক অধিনায়ক বাংলাদেশ মহিলা ভলিবল টিম মিসেস হেলেনা খান ও মিসেস সেলিমা খান নিপা, সাবেক জাতীয় সাতারু মিসেস সুফিয়া খানম।
ক্রীড়া ভাষ্যকর রবিউল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার মোঃ ইসাহাক, মোঃ রেজাউল করিম, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান ছবি, রিপন, রমজান, লিটু, সজিব, আসলাম , টিটু, মানু, শাম্মী, রিনা, মুক্তা,রুনা, ফাতেমা, স্বপ্না, মুক্তা-২, ইভা প্রমুখ।    

প্রিন্ট

আরও সংবাদ