খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ফিফা রেফারী মনসুর আজাদের সুস্থতা কামনায় সোনালী অতীত ক্লাবের দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২৫ অক্টোবর ২০২৬


বরেণ্য গোলরক্ষক, ফিফা রেফারী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও সোনালী অতীত ক্লাব খুলনা’র অন্যতম প্রতিষ্ঠাতা এ মনসুর আজাদ দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে নগরীর মিয়াপাড়াস্থ নিজ বাসভবনে স্থানীয় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর নিত্যসঙ্গী সহকর্মী ও সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলারগণ তাঁকে দেখতে তাঁর বাসভবনে যান। এ সময় তারা তাঁর শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন, পরিবারের সাথে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরম করুণাময় আল­াহর নিকট ফাতেহা পাঠ ও দোয়া খায়ের করেন। 
অপরদিকে শুক্রবার বাদ জুম্মা এ কৃতি ফুটবলার মনসুর আজাদের সুস্থতা কামনায় খুলনার বিভিন্ন মসজিদে এবং আছর বাদ সোনালী অতীত ক্লাব খুলনা’র আয়োজনে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের কর্মকর্তা অসুস্থ ওয়াহিদুজ্জামান খান ও নুরুল ইসলাম খান কালুর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। দোয়ায় শরিক হন সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ ইউনুছ আলী গাজী, আদিলুজ্জামান আদিল, মহীদুল ইসলাম লালু, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন আবুল, প্রাণিপ্রেমী এম এস সোহরাব হোসেন, মোঃ ফিরোজ আরিফিন, শেখ আলমগীর হোসেন আলম, মিনা মামুনুর রহশন, হাসান মেহেদী রেজভী, সাইদুর রহমান, শেখ শওকত হোসেন, এস এম তামজিদ হোসেন সৌরভসহ সাবেক ফুটবলারগণ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।

প্রিন্ট

আরও সংবাদ