খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
১২:৪৫ এ.এম | ২৫ অক্টোবর ২০২৬


চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) টাঙ্গাইল থানার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলার রয়েছে তার বিরুদ্ধে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের আইসি মোহাম্মদ তুহিন জানান, তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা রয়েছে। তাকে ওই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ