খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

সুধী সমাবেশ শেষে মিডিয়া ব্রিফিংয়ে আইজিপি

আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই

নিজস্ব প্রতিবেদক |
০১:১৬ এ.এম | ২৫ অক্টোবর ২০২৬


চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। তিনি বলেন, চাঁদাবাজরা হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘চাঁদাবাজি যারা করে, সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না; থানায় অভিযোগও করতে চায় না।’
আইজিপি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল গত ১৭ বছরে, পুলিশ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে। সেই জনআস্থা পুনরুদ্ধার করা এবং কার্যকরীভাবে কীভাবে পুলিশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমার খুলনায় আসা।
আলী হোসেন ফকির বলেন, যৌথ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং-এর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য আইনি কাঠামোর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, কিছু অপরাধীরা খুন হচ্ছে আবার কিছু অপরাধী খুন করছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না। আপনারা আমরা সবাই মিলে একটি কার্যকরী পুলিশ বাহিনীর মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করতে হবে। দীর্ঘ ১৭ বছরে মাদককে একটা স্বীকৃতির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটার বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে। যাতে সমাজে কোনো মাদক না থাকে, কিশোর গ্যাং না থাকে, চাঁদাবাজি না থাকে এগুলো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্মূল করব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ আগস্টের পরে সমাজের কী অবস্থা ছিল? পুলিশ ছিল না, সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম। এখন সব জায়গায় পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। দেশে বেকারত্ব বিভিন্ন সমস্যা, সকল সমস্যার তো একদিনে রাতারাতি পরিবর্তন হবে না। অবস্থা তো এখন উন্নতি হয়েছে। পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে পরামর্শ দেন। আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। এটা করতে গেলে আবার অনেকে বলছে পুলিশকে ভয় পায় না। তাদের আইনের আওতায় আনা হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম করছে। আমরা পলিসি ডেভেলপমেন্ট করছি, কীভাবে তাদের নির্মূল করা যায়।
আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজি যারা করে সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো প্রভাবশালীর হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে কিন্তু ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না এবং অভিযোগও করতে চায় না। এজন্য আমি আসার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীকে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা নতুন আইন এবং এগুলো সংস্কার করে এর বিরুদ্ধে যাতে পুলিশ মামলা দিতে পারে এবং পুলিশই যেন ব্যবস্থা নিতে পারে। যেকোনো ধরনের এভিডেন্স পেলে তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন নতুন আইন হচ্ছে। এগুলো সমাজ থেকে নির্মূল হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে সমাজের কী অবস্থা ছিল? পুলিশ ছিল না, সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম। এখন পুলিশ মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সব জায়গায় পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব সমস্যার তো রাতারাতি পরিবর্তন হবে না। অবস্থার তো এখন উন্নতি হয়েছে।
‘বল প্রয়োগ করলে বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট’ : আইজিপি আলী হোসেন বলেন, ‘আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। এটা করতে গেলে আবার অনেকে বলছে, অপরাধীরা পুলিশকে ভয় পায় না। তাদের আইনের আওতায় আনা হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম করছে। আমরা পলিসি ডেভেলপমেন্ট (নীতিমালা তৈরি) করছি, কীভাবে তাদের প্রতিরোধ করা যায়।’
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘কিছু অপরাধী খুন হচ্ছে আবার কিছু অপরাধী খুন করছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে, এদের ওপর বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে আবার বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না।’
আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে স্বীকৃতি দিয়ে মাদককে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ