খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে বাবা ও শিশু সন্তানের প্রাণ কেড়ে নিলো মাছবাহী পিকআপ

খবর প্রতিবেদন |
০২:০২ পি.এম | ২৫ অক্টোবর ২০২৬

 

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ৬ বছরের শিশু কন্যা সামিরা আক্তার নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল­ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান (খুলনা মেট্রো-১১-২৫৬৫) ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল­াহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ