খুলনা | সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩

সুস্থতা কামনা খুলনা প্রেসক্লাবের

সাংবাদিক এনামুল হক হৃদরোগে আক্রান্ত বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ২৬ অক্টোবর ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাবেক আহŸায়ক এবং দৈনিক ইত্তেফাক-এর খুলনা ব্যুরো প্রধান এনামুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে (CCU) চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেল ৩টায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে তার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, “সাংবাদিক এনামুল হক খুলনার সাংবাদিকতা জগতের এক অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর আমাদের গভীর ভাবে চিন্তিত ও মর্মাহত করেছে।”
নেতৃবৃন্দ সাংবাদিক এনামুল হকের দ্রুত ও পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। একই সাথে তাঁর উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান এবং খুলনাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদ।

প্রিন্ট

আরও সংবাদ