খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬ অনূর্ধ্ব ১৮ প্রাথমিক বাছাই ২৮ ও ২৯ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ২৭ অক্টোবর ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৮ প্রাথমিক বাছাই আগামী ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ কাগজপত্র বাছাই এবং ট্রায়াল হবে সার্কিট হাউজে। সোমবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল­া খাইরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে অনূর্ধ্ব ১৮ কাগজপত্র বাছাই হবে খুলনা স্টেডিয়ামে ও ট্রায়াল হবে সার্কিট হাউসে। ২৯ অক্টোবর অনূর্ধ্ব ১৪ কাগজপত্র বাছাই হবে খুলনা জেলা স্টেডিয়ামে ও ট্রায়াল হবে সার্কিট হাউসে সকাল ১০টায়। 
উক্ত নির্দিষ্ট সময়ে সকল খেলোয়াড়কে জেলা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। সকলকে কালার ট্রাউজার ও সাদা গেঞ্জি পরে আসতে হবে (কোন একাডেমির গেঞ্জি পড়া যাবে না)। 

প্রিন্ট

আরও সংবাদ