খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী খুবি দলের উপাচার্যের সাথে সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ২৭ অক্টোবর ২০২৬


বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৬-২৭-এ তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় দল। সম্প্রতি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১০ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে দলটি। দলের সদস্যরা সোমবার বিকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, সহকারী পরিচালক সাহারা বানু ও সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।

প্রিন্ট

আরও সংবাদ