খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

জেলা প্রশাসকের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩১ অক্টোবরের লংমার্চ সফলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ২৭ অক্টোবর ২০২৬


ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক  হুরে জান্নাতের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লংমার্চের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। 
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। 
দুপুরে নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা কামনা করেন। এর আগে নেতৃবৃন্দ ডিআইজি মোঃ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করে অনুরূপ সহযোগিতা কামনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ