খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক ডিজি ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দুদকের

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ২৭ অক্টোবর ২০২৬


দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাবেক মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডার ও তার স্ত্রী ডলি ভান্ডার বিরুদ্ধে সোমবার পৃথক দু’টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়। মামলা দু’টির নম্বর হচ্ছে ১৭ ও ১৮, তারিখ-২৬/১০/২৬। এজাহার দায়েরকারী হচ্ছে দুদক, সজেকা, খুলনা উপ-সহকারী পরিচালক  মোঃ আশিকুর রহমান।
মামলার বিবরণে বলা হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ২৯,৩৮,৬৬৫/- টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩,২৫,৪৩৫/- টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২)ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপর দিকে বিধান কুমার ভান্ডারের স্ত্রী ডলি ভান্ডার তার স্বামীর সহায়তায় গৃহিনী হয়ে তার নিজস্ব কোন পেশা তথা তেমন উলে­খযোগ্য কোন আয়ের বৈধ উৎস না থাকা সত্তে¡ও স্বামীর চাকুরিজীবনের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের বৈধতা দানের অপপ্রয়াসে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯,৫৩,৫৮৬/- টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ মোট ১,০৮,৩০২৬৪/- টাকা তার স্বামী কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ জানা সত্তে¡ও উক্ত সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রাখেন। 
এজাহারে আরও বলা হয় বিধান কুমার ভান্ডার  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভিন্ন পদে চাকুরি করে অসাধু উপায়ে উপার্জন করে তার স্ত্রী ডলি ভান্ডারের নামে বর্ণিত সম্পদ ভোগ দখলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ