খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল নেতা ও যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ পি.এম | ২৭ অক্টোবর ২০২৬


কয়েকঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে ছাত্রদলের সাবেক এক নেতা ও সালমান (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দবাগত রাত সাড়ে ১২টায় এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

ছাত্রদল নেতা সোহেল আহত
খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে ছাত্রদলের সাবেক এক নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় স‚ত্রে জানা যায়, সোহেল মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে আসে। তারা সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নগরীতে যুবক গুলিবিদ্ধ
নগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় ক্যামেল সিগারেট কোম্পানির একজন কর্মচারী।

স্থানীয়রা জানান, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ