খুলনা | মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩

বুধবার র‌্যালী, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিষ্ঠাবার্ষিকীতে চিতলমারী যুবদলের পতাকা উত্তোলন

চিতলমারী প্রতিনিধি |
০৬:০৫ পি.এম | ২৭ অক্টোবর ২০২৬


বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে পতাকা দুটি উত্তোলন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁরা বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টায় বর্ণাঢ্য র‌্যালী করবেন। এদিন বিকেল ৪টায় চিতলমারী এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকা ও খুলনার জনপ্রিয় সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন।

পতাকা উত্তোলনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ ও দলীয় নেতাকর্মিরা।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। 

প্রিন্ট

আরও সংবাদ