খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

নগর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় মাওলানা আজাদ

দেশে সাম্য ও ইনসাফ কায়েম করার যুগান্তকারী পদযাত্রা ৩১ অক্টোবরের লংমার্চ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ২৮ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের আহŸানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ। এই লংমার্চ কেবল একটি সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের হারানো অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং দেশে সাম্য ও ইনসাফ কায়েম করার এক যুগান্তকারী পদযাত্রা। নগরী জামায়াতে ইসলামী এই লংমার্চকে সফল করতে যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, দেশের মানুষ যে শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে মুক্তি পেতে জনগণ আজ এক ইতিবাচক পরিবর্তনের বার্তা চায়। এই লংমার্চ সেই কাক্সিক্ষত পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। 
তিনি বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল বরাবরই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভ‚মিকা পালন করেছে। ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করা এই লংমার্চ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। এই লংমার্চের সফলতা কেবল আজকের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখবে ইনশাআল্লাহ। 
গতকাল মঙ্গলবার সকালে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন্। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এড.শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, ড. আবু রুবাবা, মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন,  যেকোনো গণআন্দোলনের আসল শক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ড, থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহবান আপনাদের আজ একযোগে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বার্তা অত্যন্ত স্পষ্ট: ঘরে বসে থাকার সময় আর নেই। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং সর্বস্তরের সাধারণ মানুষকে এই লংমার্চে স্বতঃস্ফ‚র্তভাবে সম্পৃক্ত করতে হবে। তিনি তৃণমূলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে। 
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আসুন, আমরা আল্লাহর ওপর আস্থা রেখে, ৩১ অক্টোবরের সকাল যেন খুলনা মহানগরীকে এক উত্তাল জনসমুদ্রে পরিণত করি। রাজপথের এই গণজোয়ারই প্রমাণ করবে যে দেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না।

প্রিন্ট

আরও সংবাদ