খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ২৮ অক্টোবর ২০২৬


‘বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার সকালে ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ইউআরসি  মোঃ মোসলেম উদ্দিন শিক্ষক শফিকুল আলম, কার্য সহকারী পলাশ কুমার রাহা প্রমুখ। 
র‌্যালি শেষে পরিষদ চত্বরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এসময় কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত সাধারণ মানুষকে হাতধৌত করার কৌশল শিখিতে দেওয়া হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ