খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

খুলনাসহ বিভিন্ন জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর ডেস্ক |
১১:৫৬ পি.এম | ২৮ অক্টোবর ২০২৬


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলায় গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ। 
নড়াইল : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে শহরের রুপগঞ্জ মুচিরপোল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক জাবেদুল হক জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের  সভাপতি মোঃ মশিয়ার রহমান। 
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ উদ্যোগকে দলীয় গন্ডির বাইরে সর্বস্তরের মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার আহক্ষান জানান। এ সময় রূপগঞ্জ বাজার মুচিরপোল, হাতির বাগান এলাকায় বৃক্ষরোপণ করা হয়। 
মোংলা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং রাজপথে শোডাউনের মধ্য দিয়ে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সকাল থেকেই মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শ্রমিক সংঘ চত্বরে সমবেত হতে থাকেন। পরবর্তীতে দুপুর ১২টার দিকে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। ঢাক-ঢোল বাজিয়ে ও নানা রঙের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে যুবদলের শত শত নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে এসে এক সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভায় মিলিত হয়। এতে মোংলা পৌর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শ্রমিক সংঘ চত্বরে আয়োজিত সভায় বক্তারা যুবদলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষে নিজ হাতে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক। আলোচনা সভা ও পথসভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।
মোংলা পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদল সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উপজেলা সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম এবং পৌর সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মহশিন পাটোয়ারী, মহশিন ভূঁইয়া, রতন মাহমুদ, বি. এম. ওয়াসিম আরমান, বাপ্পারাজ, রেজাউল করিম শুভসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। 
পাইকগাছা : উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাইকগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ফ্রি রক্তদান কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরাসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনির ৫৫তম রক্তদানের মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার এবং পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আবু তালেব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, হারুনার রশিদ, বিএম আকিজ উদ্দিন, বেল¬াল মীর, তুহিন, হারুন অর রশিদ, বিপ¬ব সরদার, মোঃ আখতার হোসেন, ইকবাল হোসেন, সালমান হাবিব চয়ন, মুছাল গাজী, আশরাফুল ইসলাম, হান্নান গোলদার, মাসুদ রানা, শাহীন মাহমুদ, ইমরান হোসেন, নাহিদ সরদার বাবু, মোস্তফা গাজী, ইসমাইল গাজী, সবুজ গাজী, হারুন গাজী, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মাসুদুর রহমান, রুহুল্লাহ, আহাদ সরদার, মইন সরদার, আব্দুল করিম, এস এম দেলোয়ার, মামুন সরদার, ইয়াসিন সরদার, আজহারুল, সিরাজুল, দেবাশীষ মন্ডল ও তাকবীর হোসেন সুমনসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মোল্লাহাট : দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাজারে চৌরঙ্গীতে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শিকদার জামাল উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদর ইউনিয়ন সভাপতি আব্দুল আলীম শিকদার, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক শিকদার রফিকুল ইসলাম তাওহীদ, উপজেলা যুবদল নেতা শরীফ মাইনুল হাসান, রাসেল, জেলা ছাত্রদলের সদস্য শরিফ মাঈনুল হাসান, বি এম মোস্তাফিজুর রহমান, রাসেল খান, নাজমুল মিয়া, জিয়াউর রহমান, আশিকুজ্জামান (বাপ্পি মোল্ল¬া), মোঃ জামশেদ মোল্লা, লালন শেখ, আশিকুল শেখ, পলাশ শরীফ, তপু খন্দকার, সোহেল মোল্লা, রুবেল মোল্লা, সাজ্জাদ প্রমুখ।
রামপাল : এ উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে র‌্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মলি¬ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ ফিরোজ কবির। যুবদল নেতা গাজী শাহাজালালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের মহিউদ্দিন কচি, ওলামাদলের সভাপতি মো. গোলাম মোস্তফা, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শাহিনুর রহমান পলাশ, উজলকুড় ইউনিয়নের মল্লিক কামরুজ্জামান তিতাশ, বাইনতলা ইউনিয়নের মোঃ জিল্লুুর, রামপাল সদর ইউনিয়নের ওহিদুজ্জামান সাবু, রহমান, হুড়কা ইউনিয়নের ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়নের মোঃ কামরুল ইসলাম, ভোজপাতিয়া ইউনিয়নের মোঃ জিলানি শেখ জিকো প্রমুখ। সভায় প্রাধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সহযোগীতা ও এলাকার উন্নয়নের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
ভাণ্ডারিয়া (পিরোজপুর): এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মোঃ শামীম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। র্যালি ও সমাবেশে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
কাউখালী(পিরোজপুর) : এ উপলক্ষে বেলা ১১টায় কাউখালী দক্ষিণ বন্দরের  বিএনপি’র অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা। পরে যুবদলের নেতা কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

প্রিন্ট

আরও সংবাদ