খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা জেলা শাখার প্রথম সাংগঠনিক সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা জেলা শাখার প্রথম সাংগঠনিক সভা বুধবার বিকেল ৪টায় খুলনা জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এড. এস এম মনজুর কাদের মিঠু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল­া মারুফ আল রশিদ।  সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী ৫ নভেম্বর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 
এ ছাড়া খুলনা মহানগর পেশাজীবী দলের সভাপতি ইফতেখার আলি বাবু ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী পলাশ, সাধারণ সম্পাদক তোহিদুল সিমুল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোরশেদ, কোষাধ্যক্ষ হামিদুর রহমান ময়না, প্রচার সম্পাদক এনামুল হক বুলবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ