খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাইকগাছায় তিন বেকারিতে ৩০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মানহীন পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিনটি বেকারিতে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮-এর লংঘন করায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘মডার্ন বেকারি’কে ১০ হাজার টাকা ‘ফ্রেন্ডস কেক’কে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের ‘বেকারস লাউঞ্জ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি আলাদা মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানকালে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
 

প্রিন্ট

আরও সংবাদ