খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

ফুলতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি |
০১:১৬ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


খুলনার যশোর রেলওয়ের ফুলতলা গাড়াখোলা মুক্তিশ্বরী রেলগেট আউটারে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে। এ ব্যাপার খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা (নং ৫৪) হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ