খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

স্ত্রীসহ সাবেক এমপি আব্দুর রউফের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

কুষ্টিয়া প্রতিনিধি |
০১:৫৩ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহাররের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। 
মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক আবদুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার সত্যতা পেয়েছে দুদক।
এছাড়া তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধের সত্যতা পায় দুদক। এর পরিপ্রেক্ষিতেই সাবেক এমপি আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক। 
এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিলকৃত সম্পদ ও মাঠ পর্যায়ে অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা মেলায় মামলা করেছেন দুদক।

প্রিন্ট

আরও সংবাদ