খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

নগরীতে বিভিন্ন হাসপাতালসহ কেসিসি ও স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


সর্বশেষ রিপোর্ট অনুযায়ী খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার আশি থেকে নব্বই ভাগ হ্রাস পেয়েছে। গতকাল বুধবার খুলনা জেনারেল হাসপাতালসহ কেসিসি কর্তৃক স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 
ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের ভ‚মিকার প্রশংসা করে বলেন, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রধানমন্ত্রী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন যার একমাস এখনো হাতে আছে। আগামী এক মসের জন্য সঠিক কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলে ডেঙ্গু নির্মূলে সাফল্য আসবে বলে তিনি উল্লেখ করেন। 
খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বুধবার সকালে মেডিকেল কালেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। পরে প্রশাসক হাসপাতালের অন্যান্য ওয়ার্ডসহ হাসপাতালের সামগ্রিক পরিবেশ এবং হাসপাতালের সম্মুখে যানজট পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এ সময় তিনি হাসপাতালের সম্মুখে যেন কোনরূপ জট সৃষ্টি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এছাড়া তিনি মেডিকেল কলেজ হাসপাতাল আরও স্বয়ংসম্পূর্ণ করার বিষয়ে যা যা প্রয়োজন সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে বলে উল্লেখ করেন। প্রশাসক মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ১৮ ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম, তত্ত¡াবধায়ক ডাঃ আখতারুজ্জামান, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 
এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মোনাজাতের মধ্য দিয়ে নগরীর ১৮নং ওয়ার্ডের পল্লীমঙ্গল শামছুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন খোকন, সমাজসেবক অধ্যাপক আবুল কালাম আজাদ, শওকত হোসেন, হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ