খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

খুলনায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |
০৩:২৪ পি.এম | ২৯ অক্টোবর ২০২৬

 

নগরীর সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার (২৯ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এসআরবি-৬ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৩টা ৩৫ মিনিটে কেএমপির খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ