খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

বাগেরহাট কারাগারে বন্দিদের দুই মাস মেয়াদী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৪৫ পি.এম | ২৯ অক্টোবর ২০২৬


বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত পুরুষ বন্দিদের জন্য “বৈদ্যুতিক ওয়্যারিং এন্ড রিপেয়ারিং” বিষয়ক দুই মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা কারাগারে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ।
সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, জেল সুপার মোস্তফা কামাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এম এ ওয়াদুদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, জেলা প্রবেশন অফিসার শেখ সহিদুর রহমান উপস্থিত ছিলেন। “অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি”র উদ্যোগে ৩০ জন পুরুষ বন্দি এই প্রশিক্ষণ পাবেন। এসব বন্দিদের কর্মক্ষম ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
 

প্রিন্ট

আরও সংবাদ