খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে

শ্যামনগরে দ্বিতীয় দিনের মতো বনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৬ পি.এম | ২৯ অক্টোবর ২০২৬


সুন্দরবনের বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাগরিক সমাজ, জেলে বাউয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে সুন্দরবন নির্ভর হাজার হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জেলেরা, নদী বাঁচাও, বন বাঁচাও, বনদস্যুদের রুখে দাও, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও, শান্তিতে বাঁচাও, সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে, ডাকাতদের দৌরাত্ম্য রুখতে হবে, বনজীবিদের জীবনের নিরাপত্তা চাই লেখা বিভিন প্লে-কার্ড হাতে বনদস্যু নির্মূলের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক ও বনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, মহিলা মেম্বার ফরিদা পারভীন, পারুল আক্তার, সমাজকর্মী আশিকুর রহমান, জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাস্টার আবু তালেব প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বনবিভাগের উদ্দেশ্য বক্তৃতায় তারা বলেন, আপনারা ড্রোন দিয়ে জেলে ধরতে পারেন, কিন্তু ডাকাত ধরতে পারেন না। আমরা যারা কর দিয়ে বন করি আমাদের নিরাপত্তা দিতে পারেন না। এছাড়া জেলেদের দাবি মানা না হলে, গণ অনশনের ডাক দেওয়ার ঘোষনা দেন তারা।

প্রিন্ট

আরও সংবাদ