খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

নড়াইলে নভেরা লার্নিং হাব প্রকল্পের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ২৯ অক্টোবর ২০২৬


নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান  ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে নভেরা লার্নিং হাব প্রকল্পের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সদর উপজেলার আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগদিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল স্কুল ক্লিনিং প্রোগ্রাম, স্কুল ক্যাম্পাস ও টয়লেট পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, বৃক্ষরোপণ, আইন সহায়তা ক্যাম্পেইন ও সদস্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন। এ সময় ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’র প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম শিকদার, ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’র সহ-সভাপতি এড. হুমায়ুন কবির, নারী ও শিশু সহায়তা সেলের প্রধান সমন্বয়ক এড. সুপ্রাণ হোসেন, সংগঠনের সদস্য এড. কবির আহমেদ, ঢাকা উত্তরের সভাপতি আরিফা খানম সুবর্ণা ও সাধারণ সম্পাদক শিপ্রা সেন, স্বেচ্ছাসেবক আবু তাহের পল্লব, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিদ্যালয়সমূহে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছের চারা রোপণ করছি।  

প্রিন্ট

আরও সংবাদ