খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

দাকোপে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

দাকোপ প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ২৯ অক্টোবর ২০২৬


“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মডেল গ্রাম পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ শামীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোহরান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, এসডিজি ভিলেজ বিশেষজ্ঞ মনোয়ার হোসেন, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, মমতাজ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর শেখ, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মন্ডলী, জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সভার শেষে ছাত্র-ছাত্রী মাঝে সঠিক নিয়মে হাত ধোয়া শিখানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ