খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

পুনর্বাসন ছাড়া হকার ও ইঞ্জিনচালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদে সিপিবি বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন ছাড়া হকার ও ইঞ্জিনচালিত রিক্সা উচ্ছেদ, মালামাল লুটপাট, আটকের প্রতিবাদে এবং নীতিমালা প্রণয়ন করে ইঞ্জিচালিত আধুনিক মডেলের রিক্সা চলাচলের লাইসেন্স প্রদানের দাবিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনার যৌথ উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
মহানগর সিপিবি’র সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা বাসদ’র সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, নগর সিপিবি’র সাবেক সভাপতি এইচ এম শাহাদাৎ, নগর বাসদ’র আহবায়ক কোহিনুর আক্তার কনা, ব্যাটারি-রিকশা সংগ্রাম পরিষদ নেতা ইউনুস আহমেদ।
সিপিবি নেতা এস এম চন্দনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির মহনগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ওয়াহিদুর রেজা বিপলু, এড. সনজিদ মন্ডল, মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সান্নু প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়।

প্রিন্ট

আরও সংবাদ