খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

আশাশুনির প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বয়সী বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২২ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে পুকুরে ডুবে মোহাম্মদ আলী ঘোরামী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতাপনগর গ্রামের সরদার বাড়ি কমিউনিটি হাসপাতালের সামনের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলী ঘোরামী ওই গ্রামের বাসিন্দা। 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী ঘোরামী ও তাঁর স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তাঁর স্ত্রী গোসল শেষে দ্রুত বাড়িতে ফিরে যান। পরে স্বামীর ফিরতে দেরি হওয়ায় তিনি ছেলে রফিকুল ইসলামকে বিষয়টি জানান।
পরে রফিকুল ইসলাম পুকুরঘাটে গিয়ে বাবার ব্যবহৃত জুতা দেখতে পেলেও তাঁকে খুঁজে পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাঁর বাবাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ