খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট এ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


পাইকগাছায় আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সন্তোষ মন্ডল (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের শামুকপোতা বিলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ মন্ডল হাউলি গ্রামের বলাই চন্দ্র মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সন্তোষ মন্ডল বাড়ির পাশের শামুকপোতা বিলের মাঠে গরু আনতে যান। হঠাৎ আকাশে প্রবল বজ্রপাত শুরু হয় এবং এর বিকট শব্দে তিনি মারাত্মক আতঙ্কিত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে কপিলমুনি বাজারের স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে আকস্মিক বজ্রপাতের তীব্র শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে। এ আকস্মিক ও অনাকাক্সিক্ষত মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন এ ধরনের মৃত্যুর কোনো তথ্য বা খবর এখনো তাঁর কাছে আসেনি। তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

প্রিন্ট

আরও সংবাদ