খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযান

মাদকসহ ২০ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৩ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক  অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে। বৃহস্পতিবার বিজিবি পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দলের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় Wincerex Syrup  ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এসময় একজন চোরাচালানিকে আটক করা হয়। আটক মোঃ আসাদুল ইসলাম (৩৬) কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। 
বিজিবি সূত্র জানায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার  ভাঙ্গার মুখ নামক স্থান হতে ২ লাখ ৩৪  হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও Wincerex Syrup  আটক করে। এসময় কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ছবেদ মোড় নামক স্থান হতে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়াও বৈকারী বিওপির টহল দলের সদস্যরা সদর উপজেলার বৈকারী কাপালিপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতের যাওয়ার চেষ্টাকালে এলাকার চিহ্নিত মাদককারবারি মোঃ আসাদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয়সহ ৪টি সিম কার্ড ও একটি মোবাইল উদ্ধার করে। আভিযানিক দল সর্বমোট ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরু বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ  অভিযান অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ