খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

১৮নং ওয়ার্ডে পল্লীমঙ্গল মসজিদ ও মাদ্রাসার পুকুরের কচুরিপানা অপসারণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে নগরীর ১৮নং ওয়ার্ডের পল্লীমঙ্গল মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ কার্যক্রম বাস্তবায়ন করছে। 
এছাড়া সংস্থাটির পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিশেষ সেশন পরিচালনা, বিভিন্ন কমিউনিটিগুলিতে লিফলেট বিতরণ করা হয়। 
উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সংস্থাটি নগরীতে মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, ভাইস-চেয়ারম্যান এস এম আরিফুজ্জামান অপু, সেক্রেটারি শেখ সাদিকুল ইসলাম সাদি, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শামসাদ আতিক কিশোর, ইউনিট লেভেল কর্মকর্তা ও ডেপুটি এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসাঃ রেক্সোনা খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে ৯নং ওয়ার্ডের বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনীতে বসবাসরত অনেকে জ¦রে আক্রান্ত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পরিদর্শনে যান এবং জ¦রে আক্রান্ত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন কেসিসি প্রশাসক। তিনি এ কলোনীতে সহজে ডেঙ্গু সনাক্ত ও প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কেসিসি থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে বলে বাসিন্দাদের আশ^স্ত করেন। এছাড়া তিনি সেখানে চলমান পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন।

প্রিন্ট

আরও সংবাদ