খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

কেসিসি’র অভিযান : খুলনা সিটি মেডিকেলের সামনে অবৈধ পার্কিংয়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনের নো-পার্কিং জোনে অবৈধভাবে রাখা যানবাহনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাস্তার ওপর অবৈধ পার্কিংয়ের কারণে চলাচলে বিঘœ ও যানজট সৃষ্টির দায়ে বেশ কয়েকটি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং নগদ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।
কেসিসি সূত্র জানায়, শহরের ব্যস্ততম এই হাসপাতালের সামনের সড়ক যানজটমুক্ত রাখতে এবং রোগী ও সাধারণ মানুষের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে কেসিসির এমন উচ্ছেদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ